advertisement
advertisement

অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করতে হবে: আইনমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘জনবান্ধব বিচারব্যবস্থা বিনির্মাণে প্যারালিগ্যাল অ্যাডভাইজরি সার্ভিসেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১৭ অক্টোবর

advertisement

দেশের প্রান্তিক ও অসহায় মানুষের কাছে সহজে আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সেবার নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়নে সর্বসম্মত সিদ্ধান্ত আগামী দিনের কার্যক্রমে সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে।

এ জন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) সমন্বিতভাবে কাজ করতে হবে।আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জনবান্ধব বিচারব্যবস্থা বিনির্মাণে প্যারালিগ্যাল অ্যাডভাইজরি সার্ভিসেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আদালত ও কারাগারের ওপর চাপ কমাতে প্যারালিগ্যালরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তাঁদের এ ভূমিকা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর