মাসুম আজিজ
মাসুম আজিজশুরুতে নিজেকে গানের মানুষ বলেই পরিচয় দিতেন মাসুম আজিজ। কিশোর বয়স থেকেই গান গাওয়া ও বাদ্যযন্ত্র বাজানোর প্রতি ছিল তাঁর আগ্রহ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি নাটকে অভিনয়ের সুযোগ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গানের জন্য নাটকে যুক্ত হয়েছিলেন, সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রেমে পড়ে যান তিনি। পরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন এই শিল্পী।
সেই দর্শকপ্রিয়তা পাওয়া শিল্পীর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। তাঁর ক্যারিয়ার নিয়ে জেনে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে অভিনয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আন্তবিশ্ববিদ্যালয় হল নাটক প্রতিযোগিতায় একটি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির দায়িত্ব পেয়েছিলেন মাসুম আজিজ। তখন নাটকের আবহ সংগীত তৈরিতে ক্যাসেট ব্যবহার করা হতো। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল শফিক কামাল নামের এক শিক্ষার্থীর।
কিন্তু নিয়মিত মহড়ায় না আসায় হলের প্রভোস্ট মাসুম আজিজকে তাঁর জায়গায় অভিনয়ের জন্য বলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।