advertisement
advertisement

২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা

advertisement

রাজধানীর কদমতলী এলাকার পোস্তগোলায় ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ শনিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর দিবাগত রাত একটার দিকে তৎকালীন র‍্যাবের একটি দল কদমতলীর পোস্তগোলায় পাগলাগামী সড়কে অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিউদ্দিনকে আটক করা হয়। তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর