advertisement
advertisement

ক্যানসারের ওষুধ উৎপাদন বাড়াতে নতুন কারখানা করবে বীকন ফার্মা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
ক্যানসারের ওষুধ উৎপাদন বাড়াতে 
নতুন কারখানা করবে বীকন ফার্মা

advertisement

ক্যানসারের ওষুধের উৎপাদন বাড়াতে নতুন কারখানা করবে বীকন ফার্মা। এ জন্য কোম্পানিটি নতুন করে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে পর্ষদ সভায় নেওয়া গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের কথা শেয়ারধারীদের জানানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।গত জুনে সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক হিসাবে চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার পর্ষদ সভা করে বীকন ফার্মা। সেই সভায় নতুন বিনিয়োগের এ সিদ্ধান্ত হয়। ক্যানসারের ওষুধ উৎপাদনের জন্য দেশে সুপরিচিত বীকন ফার্মা।

কোম্পানিটি জানিয়েছে, নতুন কারখানা বা দ্বিতীয় ইউনিট চালু হলে তাতে কোম্পানিটির ক্যানসারের ট্যাবলেট উৎপাদন সক্ষমতা বেড়ে ৩৮ কোটিতে উন্নীত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর