নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ
‘আমি আপনার এখানে বসে আছি, আমার ফোনে মেসেজ এসেছে, তারা (দুর্বৃত্তরা) দুইটা অস্ত্র নিয়ে বসে আছে। একটা নাইন এমএম, পাঁচটা গুলিসহ বসে আছে। আমি গেলে গুলি করবে। যদিও আজকে আমি যাব না।’নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কার্যালয়ে বসে প্রায় ১১ মাস আগে এভাবেই নিজের জীবনের শঙ্কার কথা জানিয়েছিলেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
গত বছরের ৩০ নভেম্বর পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছিলেন। আজ শনিবার সকাল থেকে তাঁর বক্তব্যের ২ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যাগত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
তাঁর মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গুলি করা হয় বলে পরিবার জানিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।