বাংলাদেশ ব্যাংক
উদ্যোক্তা হতে তহবিল সুবিধার জন্য দেশের ৮ জেলা থেকে সাড়ে ১৮ হাজার তরুণ বিভিন্ন ব্যাংকে আবেদন করেছেন। দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামানতবিহীন অর্থায়ন সুবিধা দিতে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
এ জন্য ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ (উদ্যোগ) নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এই প্রকল্পের আওতায় অর্থায়ন সুবিধা দিতে দেশের ৮টি বিভাগের ৮টি জেলায় পরীক্ষামূলকভাবে আবেদন গ্রহণ করা হয় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। জেলাগুলো হলো নেত্রকোনা, রংপুর, নওগাঁ, ঝিনাইদহ, হবিগঞ্জ, ভোলা, মানিকগঞ্জ ও ফেনী।
এসব জেলার মধ্যে নেত্রকোনা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।