advertisement
advertisement

কৃষির যান্ত্রিকীকরণে বড় চ্যালেঞ্জ অর্থায়ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কৃষির যান্ত্রিকীকরণে বড় চ্যালেঞ্জ অর্থায়ন

advertisement

দেশের চাষাবাদ এখন প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিতে রূপান্তর হয়েছে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙল ও জোয়ালের স্মৃতি পেছনে ফেলে কৃষকেরা আজ আধুনিক ট্রাক্টর, রাইস ট্রান্সপ্লান্টার ও কম্বাইন হারভেস্টার ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। একসময়ের হাড়ভাঙা খাটুনি আর মৌসুমে দিনভর চাষাবাদ এখন কয়েক মিনিটে নেমে এসেছে।

তবে আধুনিক এই যান্ত্রিকীকরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক ঋণের অভাব।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ১৯৮৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সীমিত ছিল। ফসল কাটা ও মাড়াইয়ে আধুনিকায়ন পিছিয়ে থাকার বড় কারণ ছিল কৃষিজমি ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়া এবং নগদ অর্থের অভাব।

কৃষকদের নিজস্ব যন্ত্র কেনার মতো আর্থিক সক্ষমতা না থাকলেও তাঁরা এখন ভাড়ায় যন্ত্র ব্যবহার করে এই সমস্যার সমাধান করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর