advertisement
advertisement

‘মানুষ আমাকে বিধবা বানিয়ে দিল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
‘মানুষ আমাকে বিধবা বানিয়ে দিল’

নিহত ওয়াহিদুজ্জামান শামীম

advertisement

‘মানুষ আমার কী যে ক্ষতিটা করে দিল, আমাকে বিধবা বানিয়ে দিল। আমার ছোট্ট ছেলে দুটোকে এতিম করে দিল। এখন আমার সংসার চলবে কীভাবে? আমার স্বামী মানুষের দ্বারে দ্বারে ঘুরে সংসারটা চালাতেন, আমাদের খাওয়াতেন। এখন তো আর তিনি ফিরে আসবেন না। কোলে আট মাসের বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমার সন্তান দুটোর দায়িত্ব কে নেবে?’আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন ওয়াহিদুজ্জামান শামীমের স্ত্রী নাজমা খাতুন।

ধর্ম অবমাননার অভিযোগে তাঁর স্বামীকে গত মঙ্গলবার দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়।নিহত শামীম সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমানের ছেলে। শামীমের বড় ছেলে আয়ানের বয়স ১২। সে নানাবাড়িতে থেকে পড়াশোনা করে। ছোট ছেলে আরহামের বয়স মাত্র আট মাস।

স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন নাজমা।সাতক্ষীরায় যুবককে পিটুনি, হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে আবার মারধর, পরে মৃত্যুধর্ম অবমাননার অভিযোগে গত সোমবার প্রথম শামীমকে মারধর করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর