মেদহীন ব্যক্তির ফ্যাটি লিভার হয় না ধারণাটি ভুল
১. অ্যালকোহল পান না করলে ফ্যাটি লিভার হয় নাএ ধারণা ভুল। অ্যালকোহলের সঙ্গে ফ্যাটি লিভারের সম্পর্ক নেই। এ জন্যই এর আরেক নাম ছিল নন–অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। বরং এর সঙ্গে ওজনাধিক্য, রক্তে শর্করা ও চর্বির আধিক্য এবং মেদ–ভুঁড়ির সম্পর্ক রয়েছে।২. লিভার ফাংশন টেস্ট বা এসজিপিটি স্বাভাবিক মানে ফ্যাটি লিভার নেইএ ধারণাও ভুল।
কারণ, ৮০ শতাংশ ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির রক্তে এসজিপিটি বা লিভার ফাংশন টেস্ট স্বাভাবিক থাকতে পারে। লিভারে অনেকখানি প্রদাহ হলে তবেই এসজিপিটি বাড়তে শুরু করে, তার আগে নয়।
তবে ফ্যাটি লিভার ডিজিজ এসজিপিটি বাড়ার অনেক আগে থেকেই বিদ্যমান থাকতে পারে।ভিটামিন ই সাপ্লিমেন্ট খেলে ফ্যাটি লিভার কমায় কিনা তা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত নয়৩. সুপারফুড, সুপার সিড, সাপ্লিমেন্ট, হারবাল টি ইত্যাদি ফ্যাটি লিভার কমায় এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।