কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট। আজ শনিবার সকালে
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতে রিসোর্টে আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা হলেন মো. নাফিস তেহামী ও লায়লা জাহান নাবিলা। নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।
আর লায়লা জাহান নাবিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আজ শনিবার সকালে পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি ‘টুকটুক’ নামের রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, রিসোর্টটির নিচতলায় রেস্তোরাঁ। ওপরের দুটি তলায় অতিথিদের রাখার ব্যবস্থা করা হয়েছিল।
সেখানে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না এবং রিসোর্টটিতে গত জুনে ফায়ার সার্ভিসের পরিদর্শনে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল।নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাআজ সকালে রিসোর্টে আগুন লেগে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।