শিল্পীর কল্পনায় হাইপারনোভার ছবি
মহাজাগতিক আতশবাজির সবচেয়ে বড় রূপ সুপারনোভা। আপনি যদি মহাকাশ নিয়ে সামান্য খোঁজখবরও রাখেন, তবে নিশ্চয়ই এই নামটির সঙ্গে পরিচিত। বিশাল আকৃতির তারারা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন ঘটে এই প্রলয়ংকরী বিস্ফোরণ। মাসের পর মাস এই আলো মহাকাশে টিকে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি গবেষণার অন্যতম প্রিয় একটি বিষয়। সুপারনোভার বেশ কয়েকটি ধরন আছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘কোর-কোল্যাপস সুপারনোভা’।
মহাকাশে যত সুপারনোভা ঘটে, তার প্রায় ৭০ শতাংশই এই ধরনের।তবে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই কোর-কোল্যাপস সুপারনোভার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও উজ্জ্বল একধরনের বিস্ফোরণ আছে। বিজ্ঞানের ভাষায় এর নাম হাইপারনোভা। আমাদের সূর্যের চেয়ে অন্তত ৩০ গুণ বা তার বেশি ভরের তারার ক্ষেত্রেই কেবল এমনটা ঘটা সম্ভব। সাধারণ সুপারনোভার চেয়ে এটি প্রায় ১০ গুণ বেশি উজ্জ্বল হয়। সেই সঙ্গে প্রচণ্ড গতিশক্তিতে চারদিকে ছড়িয়ে পড়ে তারার ভেতরের উপাদান।
কিন্তু সমস্যা হলো, এই হাইপারনোভা আসলেই ঘটে কি না, তার সপক্ষে শক্ত প্রমাণ বিজ্ঞানীদের কাছে ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।