সুপ্রিম কোর্ট
নৌযানে সংযুক্ত ‘ট্রল ডোর, ডেরিক ও উইংস’–এর সহায়তায় ভাসান জাল বা বেহুন্দি জাল দিয়ে মাছ ধরতে ১৫ জন নৌযান মালিককে বাধা না দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ শনিবার এ আদেশ দেন।এর ফলে এখন উপকুলীয় এলাকার মধ্যে কেউ বেহুন্দি জাল কিংবা ভাসান জাল দিয়ে মাছ ধরতে পারবেন না।
একই সময়ে যে নিষেধাজ্ঞা (ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে) আছে, তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।পরিদর্শন সনদ ও মাছ ধরার নৌযানের নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও মাছ ধরা থেকে বিরত রাখার অভিযোগ তুলে এর আগে রিট করেন ১৫ জন পেশাদার জেলে ও সনদপ্রাপ্ত সামুদ্রিক ট্রলারমালিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।