রাতের আকাশে তাকালে কত রঙের নক্ষত্রই না দেখা যায়! কোনোটি নীলচে, কোনোটি সাদা, আবার কোনোটি কমলা বা লালচে। কিন্তু সবুজ রঙের নক্ষত্রের কথা কখনো শোনা যায়নি। জ্যোতির্বিজ্ঞানীরা এবার এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যা মানুষের চোখে দেখা গেলে সবুজ দেখাত। শ্বেত বামন নক্ষত্র নিয়ে গবেষণা করতে গিয়ে নক্ষত্রটির সন্ধান মিলেছে। এ নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে আরএএস টেকনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস সাময়িকীতে।
চলো, বিস্তারিত জানা যাক।মৃত নক্ষত্রের অবশিষ্টাংশনক্ষত্রের রং সাধারণত এর তাপমাত্রার ওপর নির্ভর করে। বেশির ভাগ নক্ষত্রকে কমলা, সাদা কিংবা নীল রঙের দেখায়। তবে শ্বেত বামন নক্ষত্রের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। শ্বেত বামন হলো সূর্যের মতো নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ের অবশিষ্টাংশ। জ্বালানি ফুরিয়ে গেলে এ ধরনের নক্ষত্রের বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে পড়ে। অবশিষ্ট অংশটি তখন অত্যন্ত ঘন একটি বস্তুতে পরিণত হয়।
একে বলা হয় শ্বেত বামন।বিল গেটসের চোখে এই তিন পেশা এআই সহজে কেড়ে নিতে পারবে নাইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মার্ক হল্যান্ডস এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।