advertisement
advertisement

উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত

বেতন–ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধের চেষ্টার সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চিত্র। রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে। ১৭ অক্টোবর ২০২৬

advertisement

বেতন–ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের চেষ্টার সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আজ শনিবার সকালে উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য জানান।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দক্ষিণখান এলাকার দিক থেকে বিভিন্ন পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক আসতে শুরু করেন। তাঁরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হন।পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের হাতে লাঠি ও ইটপাটকেল ছিল।

পরে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর