advertisement
advertisement

ছোট ছোট ইতিবাচক অভ্যাসই জীবনে বড় পরিবর্তন আনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ছোট ছোট ইতিবাচক অভ্যাসই জীবনে বড় পরিবর্তন আনে

কেরানীগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

চার্লস ডুহিগের ‘দ্য পাওয়ার অব হ্যাবিট’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। ১৪ অক্টোবর বিকেলে কেরানীগঞ্জ বন্ধুসভার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।বইটিতে ব্যক্তিজীবন, কর্মক্ষেত্র ও সমাজে অভ্যাসের প্রভাব এবং অভ্যাস পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বইটির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা ‘হ্যাবিট লুপ’ বা অভ্যাসচক্র।

সংকেত, নিয়মিত আচরণ ও পুরস্কার—এই তিন ধাপের মাধ্যমে কীভাবে একটি অভ্যাস গড়ে ওঠে এবং বারবার চর্চার ফলে তা কীভাবে শক্তিশালী হয়, তা ব্যাখ্যা করেছেন লেখক।পাঠচক্রে বইটির মূল বিষয়বস্তু ও গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া। তিনি বন্ধুদের বইয়ের শিক্ষাগুলো দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে দেখার আহ্বান জানান।

তাঁর আলোচনার সূত্র ধরে বন্ধুরা অভ্যাসের সঙ্গে ব্যক্তিজীবনের নানা দিকের সম্পর্ক খুঁজে দেখেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর