হিলাল বাইদারোভ ও তার নির্মিত চলচ্চিত্র ‘ইন বিটুইন ডাইং (২০২০)’–এর স্থির দৃশ্য অবলম্বনে
হিলাল বাইদারোভ আজারবাইজানি আর্ট ফিল্মের এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তাঁর শুরুর দিকের ছবিগুলোতে মা-ছেলের সম্পর্ক, গ্রামীণ নীরবতা, স্মৃতি ও অনুপস্থিতি ধ্যানমগ্ন চলচ্চিত্রভাষা তৈরি করে। পরবর্তী সময়ে সারমোন ট্রিলজি যুদ্ধ, মৃত্যু, প্রকৃতি, বিশ্বাস ও শূন্যতাকে বিমূর্ত, মিথনির্ভর ও আধ্যাত্মিক ভাষায় রূপ দেয়। ৩৮তম টোকিও চলচ্চিত্র উৎসব চলাকালে বাইদারোভের সঙ্গে এ আলাপচারিতা, যেখানে ‘সারমোন টু দি ভয়েড’ ছিল আলোচনার কেন্দ্রে।
সাক্ষাৎকারে নির্মাতা তাঁর চলচ্চিত্রভাবনা, শব্দ ও ছবির সম্পর্ক, সুফি উত্তরাধিকার, সোভিয়েত নির্মাতাদের প্রভাব, পিতার স্মৃতি ও আসন্ন কাজ নিয়ে কথা বলেছেন। টোকিওতে এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন মঈনুল শাওনসোভিয়েত-পরবর্তী সময়ে ধীরে ধীরে বিশ্বচলচ্চিত্রে শক্তিশালী উপস্থিতি জানান দিচ্ছে মধ্য এশীয় দেশগুলোর চলচ্চিত্র।
কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো দেশগুলোর চলচ্চিত্রে দেখা যায় ইতিহাসের ক্ষত, যুদ্ধ-পরবর্তী স্মৃতি, আত্মপরিচয়, ভাষা, পরিবার, ধর্মীয় ও লোকজ উত্তরাধিকার এবং আধুনিকতার সঙ্গে প্রাচীন জীবনবোধের সংঘাত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।