advertisement
advertisement

পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম থেকে দুই কোচের আইফোন চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম থেকে দুই কোচের আইফোন চুরি

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ আনা আলোনসো ফ্রাগুয়া

advertisement

নারী হ্যান্ডবলের আন্তর্জাতিক প্রতিযোগিতা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি শুরু হচ্ছে আগামীকাল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। এর মধ্যেই আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে জাতীয় নারী দলের অনুশীলনের সময় চুরি হয়ে গেছে দুই কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও ডালিয়া আক্তারের দুটি আইফোন।

ফোনের সঙ্গে স্প্যানিশ কোচ আলোনসোর ক্রেডিট কার্ডও খোয়া গেছে।অনুশীলনের সময় দুই কোচের ফোন রাখা ছিল হ্যান্ডবল কোর্টের পাশের একটি টেবিলে। বিকেলের দিকে নিজের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি প্রথম বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা আলোনসোর ফোনটিও নেই।

আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠিক আগে ফোন চুরির এ ঘটনায় অস্বস্তির মধ্যে পড়েছে আয়োজক হ্যান্ডবল ফেডারেশন।ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ অবশ্য জানিয়েছেন, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর