advertisement
advertisement

বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ বাছাই করবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ বাছাই করবেন যেভাবে

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের নিজের আগ্রহ, একাডেমিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া জরুরি

advertisement

বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ নির্বাচন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নাম বা র‍্যাঙ্কিং দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। একই বিষয়ে পড়াশোনার সুযোগ থাকলেও দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে পাঠ্যক্রম, শিক্ষাপদ্ধতি, গবেষণার সুযোগ ও বিশেষায়নের ধরন আলাদা হতে পারে। তাই নিজের আগ্রহ, একাডেমিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া জরুরি।

সঠিকভাবে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিলে উচ্চশিক্ষার অভিজ্ঞতা আরও অর্থবহ হয়ে উঠতে পারে।প্রথমে ঠিক করুন কী শিখতে চানবিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার আগে নিজের পছন্দের বিষয়টি আরও নির্দিষ্ট করা প্রয়োজন। যেমন গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়তে চাইলে কেউ অনুসন্ধানী সাংবাদিকতা, কেউ ডিজিটাল মিডিয়া, আবার কেউ চলচ্চিত্র নির্মাণ বা মিডিয়া গবেষণায় বিশেষজ্ঞ হতে চাইতে পারেন।

একইভাবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদেরও ফিন্যান্স, মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন কিংবা ব্যবসায় বিশ্লেষণের মতো আলাদা আগ্রহ থাকতে পারে।তাই শুধু কোন দেশে বিষয়টি পড়ানো হয়, তা দেখলেই হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর