advertisement
advertisement

‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়র

advertisement

একজনের জায়গায় অন্যজন থাকলে কী করতেন, তা বলা কঠিন। তবে জোসে মরিনিওর উত্তরটা একেবারেই পরিষ্কার। ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে তিনি নাকি এত দিনে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন! যে দেশে সম্মান পাওয়া যায়, সেখানেই খেলতে চাইতেন। কিন্তু ভিনিসিয়ুস তা করেননি। আর এ কারণেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মানসিক দৃঢ়তার প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ।রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে এ কথা বলেন মরিনিও।

ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ভিনিসিয়ুস। তাই সেভিয়ার বিপক্ষে তাঁকে পাচ্ছে না রিয়াল।মাঠের বাইরের এই ঝামেলার সঙ্গে মাঠের পারফরম্যান্স নিয়েও সমালোচনা সইতে হচ্ছে ভিনিসিয়ুসকে। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে ৫৯ মিনিটে তাঁকে তুলে এনদ্রিককে নামান মরিনিও। এতে দৃশ্যত ক্ষুব্ধ হন ভিনিসিয়ুস। পরে অবশ্য ব্যাখ্যা দেন, তাঁর রাগ কোচের ওপর ছিল না।

নিজের পারফরম্যান্সে হতাশ হয়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।এর সঙ্গে যোগ হয়েছে রিয়াল সমর্থকদের দুয়ো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর