advertisement
advertisement

গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, হানি সিংকে জিজ্ঞাসাবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, হানি সিংকে জিজ্ঞাসাবাদ

হানি সিং। ইনস্টাগ্রাম থেকে

advertisement

ভারতের সংগীতশিল্পী হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। দিল্লির এক কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে গতকাল শুক্রবার তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন ৪৩ বছর বয়সী এই গায়ক। এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। চতুর্থবার তলবের পর তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির ওই কনসার্টে হানি সিংয়ের কথিত অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।হানি সিং। ইনস্টাগ্রাম থেকে তলব এড়ানো নিয়ে পুলিশের সতর্কতাভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগে তিনবার তলব করা হলেও বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজির হননি হানি সিং।

সর্বশেষ ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর