কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট। আজ সকালে
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছেন মো. আশিকুল ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা ও স্ত্রীর ছোটবোন লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্য সদস্যরা। আজ শনিবার সকালে তাঁদের থাকার রিসোর্টে লাগা আগুনে সেই ছুটি পরিণত হয়েছে বিষাদে।সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন আশিকুল ইসলামের স্ত্রীসহ একই পরিবারের ছয়জন।
আশিকুল ইসলামের ছোটভাই প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন। কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় মিলেছেআশিকুল ইসলামের ভাই নামপ্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই (আশিক ইসলাম) ছিল। ভাই হচ্ছে বেঁচে আছে। সে হচ্ছে দুই তলা থেকে লাফ দিয়েছে।
আমার ভাবিসহ বাকি ভাবীর ফ্যামিলির, আমার ভাবীর বোন...এরকম ছয়জন মারা গেছে।’ তিনি এখন কক্সবাজারের উদ্দেশে যাবেন বলে জানিয়েছেন।স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।