নিজের শো রুমে বসে আছেন নারী উদ্যোক্তা খালেদা বেগম
পাঁচ বন্ধু মিলে দেড় দশক আগে শুরু করেছিলেন সম্মাননা স্মারক ক্রেস্ট তৈরির ব্যবসা। ২০২০ সালে করোনা মহামারির ধাক্কায় অন্য সব ব্যবসার মতো বড় ধরনের লোকসানে পড়ে পাঁচ বন্ধুর ক্রেস্টের ব্যবসা। লোকসানের ধাক্কা সইতে না পেরে ব্যবসা ছেড়ে দেন অংশীজনদের কয়েকজন। কিন্তু হাল ছাড়েননি নারী উদ্যোক্তা খালেদা বেগম লুনা। ধাক্কা সামলাতে কিছুটা বিরতি নেন। এরপর পাল্টে ফেলেন ব্যবসার ধরন।
শুরু করেন কোটপিন তৈরির নতুন ব্যবসা।মাত্র লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা খালেদা বেগমের ছোট সেই উদ্যোগটি এখন বছরে ব্যবসা করে প্রায় আড়াই কোটি টাকা। কোটপিন ছাড়াও মেটাল ব্যাজ, অ্যাওয়ার্ড, ট্রফি, ক্রেস্ট প্রভৃতি পণ্যও তৈরি করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বেশ সুনামও কুড়িয়েছে। করোনায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া প্রতিষ্ঠানটিতে এখন কর্মসংস্থান হয়েছে ২৫ জন মানুষের।
‘কোট পিন বিডি’র কোটপিনসম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘কোট পিন বিডি’ নামের প্রতিষ্ঠানটির কার্যালয়ে কথা হয় স্বত্বাধিকারী খালেদা বেগমের সঙ্গে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।