কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট। আজ সকালে
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্টটি আগুনে দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ড হয়। ঠিক কখন আগুন লেগেছিল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তবে তাঁদের ধারণা, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার কিছুক্ষণ আগেই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আজ সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিসে আগুনের খবর দেওয়া হয়। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
চারজন ব্যক্তি মারা গেছেন তিনতলার দুটি শৌচাগারে।তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সমুদ্রের তীব্র বাতাসে কাঠের রিসোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।