advertisement
advertisement

মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, দেখুন মিষ্টি মুহূর্তের ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, দেখুন মিষ্টি মুহূর্তের ছবি

প্রথমবার পুরো পরিবার একসঙ্গে। অভিনেতা অপূর্ব ও তাঁর স্ত্রীর সঙ্গে এক বছরের আনায়া। ১৪ অক্টোবর ছিল মেয়ের জন্মদিন। ছবিতে হাসিতে ফ্রেমবন্দী তাঁরা।

advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মেয়ে আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে ঘিরে তাঁর ভালোবাসা, আনন্দ আর বাবা হওয়ার অনুভূতির কথা জানান। এবার তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান পরিবারের ছবি পোস্ট করেছেন। মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়ার মিষ্টি মুহূর্তের ছবিগুলো দেখে নিতে পারেন—প্রথমবার পুরো পরিবার একসঙ্গে। অভিনেতা অপূর্ব ও তাঁর স্ত্রীর সঙ্গে এক বছরের আনায়া। ১৪ অক্টোবর ছিল মেয়ের জন্মদিন।

ছবিতে হাসিতে ফ্রেমবন্দী তাঁরা।জন্মদিনের কেক সামনে রেখে অভিনেতা বাবা অপূর্বর সঙ্গে খেলছে তাঁর মেয়ে। কেক কাটার আগ মুহূর্তের ছবিতে আনায়া।জন্মদিনে পাওয়া উপহার গাড়িতে বসে আনায়া।

তাঁর মা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট লক্ষ্মী রাজকন্যা আনায়া।’‘তোমার মিষ্টি হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’ জন্মদিনে লিখেছিলেন অপূর্বমাথায় মুকুট পরা ছবি পোস্ট করে এর আগে অপূর্ব আরও লিখেছিলেন, ‘তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’মা শাম্মা দেওয়ানের কোলে আনায়া, পাশে অভিনেতা অপূর্ব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর