advertisement
advertisement

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়

advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সে প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবরের নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা পিছিয়ে।ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকাবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের পরিবর্তে গণিত (১১৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত (১১৪৫০২) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

১৯ অক্টোবরের পরিবর্তে বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস এবং ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর