গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সময় অংশগ্রহণকারীরা
বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, ব্যবহারিক অভিজ্ঞতা এবং তত্ত্বের যুগোপযোগী সমন্বয়ে তরুণ পেশাজীবীদের দক্ষ করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন (ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগ এবং ‘ফ্রেন্ডশিপ একাডেমি’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শীতকালীন বিশেষ কোর্স।ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস ২০২৬ শীর্ষক মাসব্যাপী এই এক্সিকিউটিভ কোর্সে ভর্তিপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চতর ক্লাসের পাশাপাশি গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ফিল্ড স্টাডির সুযোগ–সংবলিত এই কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষকআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই যৌথ উদ্যোগে তাত্ত্বিক ধারণার বাইরে গিয়ে উন্নয়ন খাতের বাস্তব রূপরেখা প্রত্যক্ষ করার অনন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে।
মূলত ক্যারিয়ারের শুরুর দিকে থাকা তরুণ পেশাজীবী, গবেষক ও উন্নয়নকর্মীদের কথা মাথায় রেখেই এই বিশেষ পাঠ্যক্রম বা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।