advertisement
advertisement

পূজার ছুটিতেও খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
পূজার ছুটিতেও খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

বেনাপোল কাস্টম হাউস

advertisement

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে সচল রাখতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটির দিনগুলোতে প্রতিদিন এসব দপ্তর খোলা থাকবে।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব কাস্টমস কমিশনারকে অবহিত করেছে এনবিআর। বাণিজ্য কার্যক্রমের সুবিধার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে দুই ঈদের ছুটিতেও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হলেও তখন আমদানি-রপ্তানি খুবই কম হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর