ফুল, বেলপাতা ও প্রদীপের বরণডালায় দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। গতকাল সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে
মন্ত্রপাঠ, উলুধ্বনি এবং ঢাক-ঢোলের বাদ্যের মধ্য দিয়ে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা উদ্যাপিত হয়েছে। আজ শনিবার শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। এ বছর মহাসপ্তমী দুই দিনব্যাপী পালিত হচ্ছে। প্রথম দিন আজ সকাল ৭টা ৩৯ মিনিট থেকে ৯টা ৫৭ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল মহাসপ্তমীর দ্বিতীয় দিন পালিত হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার সকাল ৯টায় বেলতলায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ষষ্ঠীপূজা শুরু হয়। সকাল ৯টা ৫৭ মিনিটে ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে ভক্তদের মাঝে শান্তির জল ছিটানো হয়। এরপর ভক্তরা অঞ্জলি দেন এবং পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা ঘোটকে মর্ত্যে এসেছেন এবং নৌকায় করে বিদায় নেবেন।
পূজার নির্ঘণ্ট অনুযায়ী আগামী সোমবার মহাঅষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুসারে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।