advertisement
advertisement

ইলিশের নামে চলা চন্দনা ও সুরমা মাছ কীভাবে চিনব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ইলিশের নামে চলা চন্দনা ও সুরমা মাছ কীভাবে চিনব

ইলিশ মাছ

advertisement

ধরো, তুমি হোটেলে খেতে গেছ। প্লেটে রুপালি মাছ ভাজা এসেছে। হোটেলের মালিক হাসিমুখে বললেন, ‘এটা চন্দনা ইলিশ।’ পাশের টেবিলে আরেকজনকে মাছ পরিবেশন করে বলা হলো, ‘এটা সুরমা ইলিশ।’ দুটো মাছের নামেই ইলিশ আছে। কিন্তু সত্যিই কি এগুলো ইলিশ? না। চন্দনা ইলিশের আত্মীয় হলেও ইলিশ নয়। আর সুরমার সঙ্গে ইলিশের কোনো সম্পর্কই নেই। তবু অনেক সময় এই দুই মাছকে ইলিশ বলে বিক্রি করা হয়।আগে আসল ইলিশকে চিনে নেওয়া দরকার। ইলিশ আমাদের জাতীয় মাছ।

এর বৈজ্ঞানিক নাম Tenualosa ilisha। মাছটি মূলত সাগরে থাকে। ডিম পাড়ার সময় হলে ঝাঁক বেঁধে পদ্মা, মেঘনা, যমুনা ও সুন্দরবনের নদীতে আসে। ডিম ফুটে জন্ম নেওয়া ইলিশের বাচ্চাকে বলা হয় জাটকা। একটু বড় হলে জাটকা আবার সাগরে ফিরে যায়। ফেরার পথে অনেক ইলিশ জেলেদের জালে ধরা পড়ে। ২০১৭ সালে ইলিশ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর মোট ইলিশের প্রায় ৬৫ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়।ইলিশের গোত্রের মাছ আমাদের জলেই রয়েছে তিন প্রজাতির-Tenualosa ilisha, Tenualosa toli ও Tenualosa kelee।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর