(বাঁ থেকে) সাজিয়া হক, মোহাম্মদ রহমান, ও এম এস আলম
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতে এগিয়ে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনরা। এরই ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়ার তিনটি শহরের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন বাংলাদেশি-আমেরিকান।
তাঁরা হলেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো শহরে সাজিয়া হক, রিভারসাইড কাউন্টির পেরিস শহরে মোহাম্মদ রহমান এবং সান বার্নার্ডিনো কাউন্টির চিনো শহরে এম এস আলম।তিন প্রার্থীর নির্বাচনী প্রচারে স্থানীয় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা পাশে দাঁড়িয়েছেন। কেউ আর্থিক সহায়তা দিচ্ছেন, কেউ তহবিল সংগ্রহে যুক্ত হচ্ছেন, আবার কেউ ব্যক্তিগতভাবে উৎসাহ ও মানসিক সমর্থন জোগাচ্ছেন।
প্রার্থীদের জন্য এই সহযোগিতা নির্বাচনী প্রচার চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি জানান দেওয়ারও একটি সুযোগ।আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন প্রার্থী নিজ নিজ শহরের সিটি কাউন্সিলের আসনে জয়ী হওয়ার লক্ষ্যে প্রচার চালাচ্ছেন।ক্যালিফোর্নিয়ার তিনটি শহরের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন বাংলাদেশি-আমেরিকান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।