অন্বয় দ্রাবিড়
বাবা রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের চিরস্মরণীয় বড় অধ্যায়। সেই পরিচিতির ছায়া থেকে বেরিয়ে নিজের সামর্থ্য জানান দিতে শুরু করেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়।১৭ বছর বয়সী কর্ণাটক অনূর্ধ্ব–১৯ দলের এই অধিনায়কের দায়িত্ব সামলে ব্যাটিংয়ে মুগ্ধ হন অনেকেই। ভারতের ভিনু মানকড় ট্রফির এলিট পর্বের ম্যাচে গতকাল গুজরাট অনূর্ধ্ব–১৯ দলের ৩৫৭ রানের পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে ১০০ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অন্বয়।
দলকে জিতিয়েছেন ৫ উইকেটে।ক্রিকেটে বড় লক্ষ্য তাড়া করার সময় শুধু প্রতিভা থাকলেই চলে না, প্রয়োজন ধৈর্য, চাপ সামলানোর ক্ষমতা এবং সঠিক সময়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা। গুজরাটের বিপক্ষে অন্বয়ের ইনিংসে তিনটি গুণেরই পরিচয় মিলেছে। দলের একের পর এক উইকেট পড়ার পরও হাল ছাড়েননি ডানহাতি এ ব্যাটসম্যান। সতীর্থ ধ্রুব কৃষ্ণনকে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দ্রাবিড়পুত্র।কর্ণাটকের শুরুটা খুব একটা স্বস্তির ছিল না।
উদ্বোধনী জুটিতে রোহিত রেড্ডি ও নীতিশ আর্য যোগ করেন ৩০ রান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।