advertisement
advertisement

মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে 
আমন্ত্রণের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় ষষ্ঠীপূজা চলছে

advertisement

ঢাক, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে, মন্ত্র পাঠ ও উলুধ্বনির মধ্য দিয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে দুর্গোৎসবের প্রথম দিন ষষ্ঠীপূজা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।কৈলাস থেকে বেলতলায় দেবী দুর্গাকে আমন্ত্রণের মধ্য দিয়েই মূলত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে।ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে দুর্গাপূজা মণ্ডপের সামনে বেলগাছ। বেলতলা সাজানো হয়েছে ফুল দিয়ে। বেলতলায় রাখা হয়েছে ফলমূল, দইসহ নানা খাদ্যসামগ্রী দিয়ে তৈরি প্রসাদ।

বেলপাতা, আমপাতা, দূর্বা, ফুলসহ পূজার নানা উপকরণ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর