বাংলাদেশ জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনা নিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ঘটনার পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখবে জামায়াত।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়।
প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠকটি চলে।সূত্র জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১–দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কুমিল্লার ঘটনাটি।বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
তাঁরা বলেছেন, কুমিল্লার ঘটনাটি জামায়াতের রাজনৈতিক ইতিহাসে বিরল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।