কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সাংগঠনিক সভা।
কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সাংগঠনিক সভা ও নতুন সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের ৩০১ নম্বর কক্ষে এ সভা হয়।সভাপতি মোহাম্মদ সোবহানের নেতৃত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজীব সুশীল।
বক্তব্য দেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি আবদুল নবী, সরকারি কলেজ বন্ধুসভার অর্থ সম্পাদক সূচিত্র দাশ, হাসনাত ইনানসহ আরও অনেকে।নবীনদের স্বাগত জানানো ও পরিচয়পর্বের পর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও আগের কার্যক্রমের সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরা হয়।
বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চর্চা, সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব বাড়ানোই বন্ধুসভার মূল লক্ষ্য।আবদুল নবী বন্ধুসভার অতীত কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।