মনোরোগ বিশেষজ্ঞ মাহাতাব কাইয়ুম গভীর মনোযোগ দিয়ে সামনে বসে থাকা পেশেন্টের দিকে তাকিয়ে আছেন। এই মানুষ তাঁর পরিচিত। কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছেন না।পেশেন্ট বিষণ্ন গলায় বললেন, ‘ডাক্তার সাহেব, আমার কিছু ভালো লাগে না। আমি আর কিছুতেই আনন্দ পাই না।’ডাক্তার বললেন, ‘এ দেশের বিখ্যাত কৌতুকাভিনেতা ক্রো দ্য কাক্কুর অনুষ্ঠান দেখুন।
লোকটা মানুষকে হাসাতে হাসাতে মেরে ফেলে।’পেশেন্ট দীর্ঘশ্বাস ফেলে কাতর গলায় বললেন, ‘ডাক্তার সাহেব, আমিই সেই কৌতুকাভিনেতা ক্রো দ্য কাক্কু।’ডাক্তার তখনই তাঁর এই পেশেন্টকে চিনতে পারলেন। তিনি পেশেন্টের দিকে তাকিয়ে হো হো করে হাসছেন। পেশেন্ট আছেন মহা টেনশনে। হাসতে হাসতে ডাক্তারের চোখ উপচে পানি চলে এসেছে।
তিনি বললেন, ‘ফাইলে আপনার অন্য নাম লেখা আছে!’পেশেন্ট বললেন, ‘ফান শো করার জন্য নিজের নাম ক্রো দ্য কাক্কু রেখেছি।’ডাক্তার আবার হো হো করে হাসতে গিয়ে আচমকা থেমে গেলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।