advertisement
advertisement

সান্তিয়াগো দুর্গের অতৃপ্ত আত্মারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সান্তিয়াগো দুর্গের অতৃপ্ত আত্মারা

পাসিগ নদীতীরের ম্যানিলা শহর

advertisement

ম্যানিলার সান্তিয়াগো দুর্গে সময় যেন থমকে আছে। শেওলা ধরা পাথর, অন্ধকার কারাকক্ষ আর ক্ষয়ে যাওয়া দেয়ালে জমে আছে পরাধীনতার দীর্ঘশ্বাস। নদীর বাতাসে আজও যেন ভেসে আসে বন্দীদের আর্তনাদ, মুক্তির আকুতি আর ইতিহাসের বিষণ্ণ প্রতিধ্বনি।‘ইমেলদা মার্কোসের কি সত্যিই তিন হাজার জোড়া জুতা ছিল?’প্রশ্নটা ছুড়ে দিলাম জিনের দিকে। আমরা তখন সান্তিয়াগো দুর্গের প্রবেশদ্বারে দাঁড়িয়ে। সেই মাত্রই কাউন্টার থেকে আমাদের জন্য টিকিট সংগ্রহ করেছে।

দুপুরের আলোয় দুর্গের প্রাচীন পাথুরে দেয়াল যেন বহু শতকের স্মৃতি বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে।জিন হেসে বলল, ‘হয়তো তিন হাজারের বেশি ছিল। তবে তিনি যখন মালাকানান প্রাসাদ ছেড়ে পালিয়ে যান, তখন সেখানে প্রায় ১ হাজার ২০০ জোড়া জুতা পাওয়া গিয়েছিল।’‘জুতাগুলো এখন কোথায়? আমরা কি সেগুলো দেখতে যাব?’‘জাতীয় জাদুঘরে কিছু আছে, কিছু আবার মারিকিনা শু মিউজিয়ামে।

তবে সেখানে গেলে আজ ম্যানিলা উপসাগরের সূর্যাস্ত দেখা হবে না।’জুতার জাদুঘর যতই কৌতূহল জাগাক, সাগরের বুকে অস্তগামী সূর্যের রঙিন বিদায়কে হার মানানো কঠিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর