কলকাতার সমাজসেবী সংঘের মণ্ডপের দুর্গাপ্রতিমা
আজ শুক্রবার মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন ও পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমী পর্যন্ত উৎসব চলবে। প্রতিবছরের মতো এবারও কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজাকে ঘিরে চলছে থিমের প্রতিযোগিতা। প্রতিমা থেকে মণ্ডপ—সবকিছুতেই নতুনত্বের চমক দেখাতে প্রস্তুত পূজার আয়োজকেরা। দুর্গাপূজার জন্য কলকাতার খ্যাতি বিশ্বজোড়া।
২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ বা মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এর পর থেকে কলকাতার দুর্গাপূজার আন্তর্জাতিক পরিচিতি আরও বেড়েছে।এবারের পূজায় বিশেষ আকর্ষণ যোগ করেছে মহালয়া উপলক্ষে আয়োজন। কলকাতার ইডেন গার্ডেনসে মহালয়ার দিন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্রোন শো, আতশবাজি, আলোকসজ্জা, নাচ ও গানে মুখর হয়ে ওঠে শহর।
অন্যদিকে আগের বছরগুলোয় বিসর্জনের পর রেড রোডে আয়োজিত দুর্গা কার্নিভ্যাল এবার হচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।