দান বা পরস্পর সহযোগিতা মানবসভ্যতার এক অনন্য প্রতীক। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে পরিবার বাদে অন্য প্রাণীকে সহযোগিতা ও সহমর্মিতার দৃশ্য প্রায় শূন্য। মানুষই একমাত্র প্রাণী, যে পরিবার, সমাজ, রাষ্ট্র ও জাতির গণ্ডি পেরিয়ে মানবতার পাশে এসে দাঁড়ায়।দান: মহান আল্লাহর গুণ পৃথিবীবাসীর ওপর আল্লাহর দান অবারিত। তাঁর অশেষ কৃপায় আমরা সর্বদা সিক্ত। পবিত্র কোরআনে মহান আল্লাহ এ কথা উল্লেখ করেছেন।
(সুরা আলে ইমরান, আয়াত: ৮)আল্লাহ হলেন ‘মহানদাতা’, যার আরবি হলো ‘আল-ওয়াহ্হাব’। এটি তাঁর ৯৯টি সুন্দর নাম বা ‘আসমাউল হুসনা’-র অন্যতম।তাই দান করা দুনিয়ার সব শ্রেষ্ঠ মনীষীর বৈশিষ্ট্য ছিল। নবী-রাসুল থেকে শুরু করে সর্বকালের সর্বোত্তম ব্যক্তিদের এটি অন্যতম প্রধান গুণ।
তাঁরা প্রভূত কল্যাণ ও জ্ঞানদানসহ সব প্রকার দানে প্রফুল্লচিত্তে ও হাসিমুখে অংশ নিতেন এবং অকাতরে কল্যাণ বিলিয়ে দিতেন।ইসলাম মানুষকে নানাভাবে দান করতে উদ্বুদ্ধ করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।