advertisement
advertisement

বিদেশি বিনিয়োগ নিশ্চিতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: ডাচ মন্ত্রী শুর্দসমার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
বিদেশি বিনিয়োগ নিশ্চিতে
গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: ডাচ মন্ত্রী শুর্দসমার

শুর্দ শুর্দসমার

advertisement

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইলে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার। এক দিনের সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় গত মঙ্গলবার প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শুর্দসমারের মতে, ডাচ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। তবে কিছু অশুল্ক বাধা দূর করা জরুরি।

একইভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে শ্রমিকের অধিকার নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরে ডাচ মন্ত্রী বলেন, নেদারল্যান্ডসে স্বাধীন গণমাধ্যমের চর্চা রয়েছে। সাংবাদিকেরা অনেক সময় অত্যন্ত সমালোচনামূলক প্রশ্ন করেন। মন্ত্রী হিসেবে সেসব প্রশ্ন পছন্দ না-ও হতে পারে।

কিন্তু প্রশ্নগুলোর যৌক্তিক ভিত্তি থাকলে সেগুলোর উত্তর দিতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর