advertisement
advertisement

‘ছিনতাই’ সন্দেহে দিল্লির বদলে জয়পুরে নামল উড়োজাহাজটি, এরপর যা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
‘ছিনতাই’ সন্দেহে দিল্লির বদলে জয়পুরে নামল উড়োজাহাজটি, এরপর যা হলো

বোয়িং ৭৮৭-৯ মডেলের এয়ার ইন্ডিয়ার এআই২০৩০ উড়োজাহাজটি বুধবার ভারতের রাজস্থানের জয়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে

advertisement

এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লি আসছিল। সবকিছু ঠিকঠাক ছিল। ভারতের আকাশসীমায় আসার পর হঠাৎ পাইলট ঘোষণা দেন, ‘নিরাপত্তার কারণে’ উড়োজাহাজটি নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করবে না। অন্য একটি শহরে জরুরি অবতরণ করবে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার সকালে। পরবর্তী সময়ে ভারতের রাজস্থানের জয়পুরের বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়।

বোয়িং ৭৮৭-৯ মডেলের এয়ার ইন্ডিয়ার এআই২০৩০ উড়োজাহাজটিতে ২৯৩ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।যাত্রীরা জানান, তখন সকাল সোয়া ৯টা। হঠাৎ করে পাইলট জানান, দিল্লিতে অবতরণের কথা থাকলেও উড়োজাহাজটি জয়পুরে অবতরণ করবে। যদিও পরে সেটি দিল্লিতে ফেরে। বেলা ৩টা ১৫ মিনিটের দিকে উড়োজাহাজটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবতরণ করে।জয়পুরে নিরাপত্তা তল্লাশি উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৪০ বছর বয়সী গুরজিৎ সিং খালসা।

ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর