চাকরির প্রস্তুতি চলছে
১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৬-এর প্রাথমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ঢাকার তিনটি কেন্দ্রে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পরীক্ষার্থীদের রোল নম্বরের ভিত্তিতে তিনটি কেন্দ্রে আসনবিন্যাস করা হয়েছে।
রোল নম্বর ১০০১ থেকে ৪০০০ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলি রোড, ঢাকা-১০০০। রোল নম্বর ৪০০১ থেকে ৬৪০০ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ‘সিদ্ধেশ্বরী কলেজ’, ২৫ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা-১২১৭।
রোল নম্বর ৬৪০১ থেকে ৯৪৭২ পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা-১২১৩।বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগপরীক্ষার্থীদের আসনবিন্যাস ২৯ অক্টোবর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।