জনপ্রশাসন মন্ত্রণালয়
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংসদীয় কমিটির সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি।
এর মধ্যে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। বৈঠকে জানানো হয়, শূন্য পদ পূরণে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের যাত্রা শুরু থেকে প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্য ছিল।
এর মধ্যে ২ হাজার ৬১টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের একজন সদস্য অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও একজনকে নিয়োগ দেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।