গতকাল বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কেন্দ্র সরকারের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হওয়ার কিছুক্ষণের মধ্যে সিনেটও ওই পদক্ষেপে অনুমোদন দেয়।সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে সরে দাঁড়ানোর’ অভিযোগ তুলে গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার।
প্রদেশটিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ছিল।দলের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ আরও কয়েকটি ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে কেন্দ্র সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে পিটিআই।সিনেটে প্রস্তাবটি অনুমোদনের আগে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।