ইমদাদুল হক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাটাম দিয়ে আঘাত করে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।নিহত তরুণের নাম ইমদাদুল হক (২২)।
তিনি আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে।অভিযুক্ত নাইস খন্দকার (২০) নামের ওই তরুণকে স্থানীয় লোকজন গতকাল রাতে আটক করে পুলিশে সোপর্দ করে। নাইস একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে ইমদাদুলের সঙ্গে নাইসের কথা-কাটাকাটি হয়।
পরে নাইসের বাড়িতে গিয়ে তাঁর মায়ের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন ইমদাদুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।