advertisement
advertisement

মেসির নামে ফুল, প্রকৃতির বুকে এক টুকরো আর্জেন্টিনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
মেসির নামে ফুল, প্রকৃতির বুকে এক টুকরো আর্জেন্টিনা

ল্যামিয়াসি গোত্রের সুগন্ধি এই গাছের নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’

advertisement

ফুটবল, শিক্ষা ও বিজ্ঞানকে কি কখনো এক সুতোয় গাঁথা সম্ভব? কখনো কখনো কারও জন্য সেটা সম্ভব হয়। এই যেমন ধরুন, চলতি মাসেই জাতীয় দল থেকে অবসর নেন লিওনেল মেসি। তখন তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়।

এবার পেরুর দক্ষিণ-মধ্য অঞ্চলে সমতলভূমি থেকে প্রায় ২ হাজার ৪০০ মিটার উঁচুতে জন্ম নেওয়া একটি সুগন্ধি গাছের ফুলের নাম মেসির নামে রেখেছেন দেশটির একদল বিজ্ঞানী।আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, আন্দিজ পর্বতমালায় জন্ম নেওয়া এই উদ্ভিদ বিজ্ঞানের কাছে এত দিন অচেনা ছিল।

মেসির সম্মানে উদ্ভিদটির নামকরণ করা হয়েছে ‘সালভিয়া মেসি’ (salvia messii)।আন্দিজ পর্বতমালার যে অংশ পেরুতে অবস্থিত, সেখানে পাথুরে ঢালে জন্ম নেওয়া এই উদ্ভিদের পাপড়িগুলো নীল ও সাদা রঙের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর