মিষ্টি বুন্দিয়া আর ঝাল ছোলার মিশ্রণ
কারওয়ান বাজারের ব্যস্ত আড়তের ভেতরে ২০ টাকায় মেলে ঝাল ছোলা আর মিষ্টি বুন্দিয়ার মিশেল। রমজানের ইফতারির স্বাদ এখানে পাওয়া যায় সারা বছর। শ্রমিক থেকে করপোরেট কর্মী সবার ভিড় জমে ছোট্ট এই দোকানে। রাজধানীর কারওয়ান বাজারের ইত্তেফাক ভবনের পূর্ব পাশে রয়েছে কাঁচামালের আড়ত। সেই আড়তের ভেতরে ঢুকতেই দূর থেকে চোখে পড়বে একটি দোকান। দোকানে চায়ের পাশাপাশি মিষ্টিজাতীয় খাবার ও তেলেভাজা সাজিয়ে রাখা হয়েছে।
আর সেখানেই সাধারণ এক খাবারের টানে প্রতিদিন ভিড় করেন অনেকে। খাবারটি হলো মিষ্টি বুন্দিয়া আর ঝাল ছোলার মিশ্রণ। মিষ্টি বুন্দিয়া আর ঝাল ছোলার মিশ্রণরমজান মাসে ইফতারের প্লেটে ছোলা-বুন্দিয়া একসঙ্গে খাওয়ার দীর্ঘদিনের সংস্কৃতি রয়েছে আমাদের দেশে। তবে কারওয়ান বাজারের এই দোকান সেই ইফতারের স্বাদ সারা বছরই ধরে রেখেছে।
অনেকেই বলেন, এক প্লেট ছোলা-বুন্দিয়া স্বাদের পাশাপাশি দ্রুত শক্তিও জোগায়।রমজানের ইফতারির স্বাদ এখানে পাওয়া যায় সারা বছরখাবারটি পরিবেশন করা হয় খুব সাধারণভাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।