নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে যাচ্ছেন পর্যটকেরা। আজ সকালে রাঙামাটির বাঘাইহাট এলাকা থেকে তোলা
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকেরা যেতে শুরু করেছেন। আঞ্চলিক দুটি সংগঠনের অবরোধ স্থগিতের কারণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পর্যটকেরা ওই সড়ক দিয়ে সাজেক যাচ্ছেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা ও পিকআপসহ অন্তত ১০০টি যানবাহন সাজেক এসেছে। এসব যানবাহনে আনুমানিক ৮০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।পর্যটক যেতে শুরু করায় সাজেকের রিসোর্ট ও কটেজগুলোতেও ব্যস্ততা ফিরেছে।
সাজেক ‘খোয়াল বুক’ রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা প্রথম আলোকে বলেন, ‘আজ থেকে সাজেকে পর্যটক আসা শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।