advertisement
advertisement

মুন্সিগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে একজনকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে একজনকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে হত্যা

হত্যা

advertisement

মুন্সিগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে মুন্না মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে এ ঘটনা ঘটে।আজ শুক্রবার ভোরে রক্তাক্ত অবস্থায় মুন্না মৃধাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মুন্না মৃধা টরকি গ্রামের প্রয়াত মরণ মৃধার ছেলে।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় দুটি মামলা আছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের সুমন মিজি, আল আমিন ওরফে জিকু, বাবু মিজি ও রুবেল কাজিদের সঙ্গে মাদক বেচাকেনা করতেন মুন্না মৃধা। চলতি বছরের জুনে মাদকসহ প্রথমে সুমন এবং পরে মুন্না মৃধা পুলিশের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পান।

এরপর মুন্নার কাছে আগে গচ্ছিত রাখা মাদকের হিসাব–নিকাশ নিয়ে অভিযুক্ত অন্য ব্যক্তিদের বিরোধ দেখা দেয়।নিহত মুন্নার স্ত্রী সালেহা বেগমের অভিযোগ, গতকাল রাতে মুন্না বাড়িতে শুয়ে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর