advertisement
advertisement

অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ, তিনি বললেন, ‘চাইলে আমাকে ফাঁসি দিন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ, তিনি বললেন, ‘চাইলে আমাকে ফাঁসি দিন’

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

advertisement

তবে কি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকের শঙ্কাই সত্যি হতে চলেছে? দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা তুলতে যাওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করা হবে? এমন মনে করার কারণ আজ শুক্রবার দুপুরে হঠাৎই দিল্লি পুলিশের তৎপরতা। একদল পুলিশসদস্য দিল্লির ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে রয়েছেন সেখানে প্রবেশ করে। তার পর একজন পুলিশ কর্মকর্তা বাড়ির ভেতরে গেছেন।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের একদল সদস্য একটি বাড়িতে ঢুকছেন। সেই দলে পুরুষ ও নারী পুলিশ সদস্যরা আছেন। ছবিতে দেখা যাচ্ছে, বসার ঘরে অভিজিৎ দিপকের মুখোমুখি সোফায় বসে একজন পুলিশ সদস্য। তাঁর হাতে কিছু কাগজপত্র।ওই ছবিসহ প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লি পুলিশ দিপকের বাড়ি গিয়ে তাঁকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দিচ্ছে।

দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে উঠেছেন, তা মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর