নবীজির মায়ের কবর, আল-আবওয়া, রাবিগ, সৌদি আরব
‘তাঁর মা তাঁকে নিয়ে মক্কায় ফিরছিলেন; যখন তিনি আবওয়াতে পৌঁছালেন, আমিনা আবওয়াতে মৃত্যুবরণ করেন।’ (আবু নুআইম আল-ইসফাহানি, দালায়িলুন নুবুওয়াত, পৃষ্ঠা ১৮৫, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ১৯৮৬)কে না জানতে চায় ‘আল-আবওয়া’ সম্পর্কে? একবার সে ঠিকানায় পৌঁছানোর ইচ্ছা কার না রয়েছে?‘আবওয়া’ একটি গ্রাম, যা স্থানীয় ‘আবওয়া পাহাড়’ থেকে নামকরণ করা হয়েছে।
মদিনা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে মক্কা-মদিনা সড়কের ডান দিকে জাবালু আরাতের পাশে এটি অবস্থিত। (ইয়াকুত আল-হামাবি, মু’জামুল বুলদান, ১/৯, দারুল ফিকর, বৈরুত, ১৯৭৭)প্রাচীন যুগে ‘তারিকুল কাওয়াফিল’ (কাফিলার পথ) কিংবা ‘তারিকুল হুজ্জাজ’ (হাজিদের পথ) নামে যে বিখ্যাত পথ ছিল, তা এ গ্রামকে ছুঁয়ে গেছে। রাবিগ থেকে এর দূরত্ব ৪৩ কিলোমিটার এবং আল-জুহফা থেকে ২৩ মাইল।
(আল-আসকালানি, ফাতহুল বারি, ১/৭৪, দারুল মাআরিফা, বৈরুত, ১৯৬০)হিজাজের তিহামা অঞ্চলের মাঝে এ স্থানটি পর্যাপ্ত পানি ও গাছপালার জন্য পরিচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।